দৈনিক সময় বার্তা

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন

আমীর হোসেন সোহাগ, সম্পাদক ও প্রকাশক 12 Sep, 2026 3 সপ্তাহ আগে 224 বার পঠিত
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক সূচনা বক্তব্য রাখেন নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ পিডিজি আতাউর রহমান পীর, লেখক, কলামিস্ট ও পরিবেশবিদ আফতাব চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মইন উদ্দিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক সম্পাদক শিপলু রাহাত ও সাধারণ সম্পাদক গিয়াস সানি সম্পাদকীয় পাঠ করেন। পরে নবগঠিত সিলেট জেলা কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. শামসুল ইসলাম দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে নব কমিটির সবাইকে প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেন।প্রধান অতিথি ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, পরিষদের উদ্যোগের প্রশংসা করে এর সফলতা কামনা এবং সংগঠনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নিরাপদ যাতায়াত এটি মানুষের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী, পথচারী, পরিবহন মালিক-শ্রমিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠায় পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সহযোগিতা ও পারস্পরিক আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান • LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী •