বুধবার ( ২২–২৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব সদস্যরা RC/RC Movement-এর পরিচিতি, First Aid-এর প্রাথমিক ধারণা, Choking & CPR, Shock ও Prevention of Shock, Bleeding & Its Management, Wounds & Care of Wounds, Burn & Its Management, Fit, Fainting & Unconsciousness, Bone Fracture & Immobilization of Fracture, Poisoning, Bite এবং Transportation of Casualties বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
প্রশিক্ষণের প্রতিটি দিন ছিল জ্ঞানার্জন, অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক অনন্য সুযোগ। জরুরি ও সংকটময় পরিস্থিতিতে একজন স্বেচ্ছাসেবক যেন দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে প্রাথমিক সহায়তা প্রদান করতে পারেন—এ সক্ষমতা বৃদ্ধিই ছিল এ প্রশিক্ষণের অন্যতম মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী, সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন এবং যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির। তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনা প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব সদস্যদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস।
সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন,এই আয়োজন সফলভাবে বাস্তবায়নে মূল্যবান সময়, শ্রম, জ্ঞান ও সহযোগিতা প্রদানকারী সিলেট ইউনিটের সকল সম্মানিত প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।