দৈনিক সময় বার্তা

মাধবপুরে ৩ দিন পর সন্ধান মিলল এক পরিবারের নিখোঁজ ৪ শিশুর

জাহাঙ্গীর আলম জয় মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 07 Sep, 2026 1 মাস আগে 178 বার পঠিত
মাধবপুরে ৩ দিন পর সন্ধান মিলল এক পরিবারের নিখোঁজ ৪ শিশুর
ছবি: নিখোঁজ থেকে ফিরে আসা এক পরিবারের ৪ শিশু

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের বর্ডার ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া এক এলাকার চার শিশুর সন্ধান মিলেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ধর্মঘর ইউনিয়নের মদিনা মার্কেট এলাকা থেকে তাদের সন্ধান পাওয়া যায়। তিন দিন পর শিশুদের সন্ধান পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিখোঁজ শিশুরা হলো—বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ধর্মঘর ইউনিয়নের মদিনা মার্কেট এলাকায় শিশুদের সন্ধান পাওয়া গেছে। তারা নিজেরাই আত্মগোপনে ছিল বলে জানান তিনি।চার শিশুর নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। শিশুদের সন্ধানে সহযোগিতার আহ্বান জানিয়ে বিভিন্নজন সামাজিক মাধ্যমে পোস্ট করেন। পরে সোমবার সকালে তাদের সন্ধান পাওয়ার খবরে পরিবার ও স্বজনদের উৎকণ্ঠার অবসান ঘটে।

এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, শিশু নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি কিংবা শিশু পাচারের আশঙ্কা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। বাস্তবে শিশুরা বাবা-মায়ের ভয়ে আত্মগোপনে ছিল।

তিনি শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ভয়-ভীতি না দেখিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত।

তিন দিন পর চার শিশুর সন্ধান পাওয়ায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •