শুক্রবার ( ২০ নভেম্বর ২০২৬) সিলেট জেলার গোয়াইন ঘাট উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় এবং জুমপাড়, জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়। এ ছাড়া ২টি ট্রাক বিকল করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফাহিম ইবনে ইদ্রিছ। অভিযান পরিচালনায় গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা প্রদান করেন।অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
20 Nov, 2026
1 দিন আগে
32 বার পঠিত
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।