দৈনিক সময় বার্তা

চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : 20 Nov, 2026 1 দিন আগে 35 বার পঠিত
চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ইদ্রিস আলীকে আমীর এবং মোঃ ফুয়াদ হাসানকে সেক্রেটারি করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস শহিদ।অনুষ্ঠানে উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে মাওলানা ইদ্রিস আলী আমীর নির্বাচিত হন। পরে নবনির্বাচিত উপজেলা আমীরের নেতৃত্বে কর্মপরিষদের সদস্যদের মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—নায়েবে আমীর আসম কামরুল ইসলাম ও মীর মোঃ সাহেব আলী, সেক্রেটারি মোঃ ফুয়াদ হাসান এবং কর্মপরিষদ সদস্য এস এম নোমান, খলিলুর রহমান, মাওলানা রায়হান উদ্দিন ও ডা. মোঃ আব্দুল কাদির।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী সেশনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •