দৈনিক সময় বার্তা

বাল্লা সীমান্তে ভারতে পালানোর চেষ্টাকালে একাধিক মামলার আসামি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : 19 Nov, 2026 3 দিন আগে 101 বার পঠিত
বাল্লা সীমান্তে ভারতে পালানোর চেষ্টাকালে একাধিক মামলার আসামি আটক

হবিগঞ্জ ৫৫ বিজিবির হাতে একাধিক মামলার আসামি ভারতে পালিয়েন যাওয়ার সময় আটক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষাসহ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) টহল দল একাধিক মামলার এক আসামিকে আটক করেছে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাস্থ বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। টহল দলটি বাল্লা আইসিপি এলাকায় অবস্থানকালে বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদ পায়। সংবাদে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট নামক স্থানের নদীরপাড় দিয়ে কয়েকজন লোক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। টহল দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করে ০১ জনকে হাতেনাতে আটক করে। সঙ্গে থাকা অপর ০৩ জন দৌড়ে পালিয়ে যায়। রাতের অন্ধকারের কারণে পালিয়ে যাওয়া ০৩ জনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।আটক ব্যক্তি হলেন সুবল চন্দ্র সরকার (৪১), পিতা মৃত ভুবন চন্দ্র সরকার, গ্রাম মেদেনী মহল, ডাকঘর কামাল বাজার, থানা সিলেট সদর, জেলা সিলেট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করে। আরও জানা যায়, উক্ত ব্যক্তি নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর মামলা নং ৭৩৩/২৫-এর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও পৃথক ০২টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, একাধিক মামলার কারণে গ্রেফতার এড়াতে সে পরিকল্পিতভাবে গোপনে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করছিল।

আটক ব্যক্তি তার পলাতক ০৩ সহযোগীর পরিচয় দিয়েছে। তারা হলো: (১) জমরুত মিয়া (৪৬), পিতা আব্দুল খালেক, গ্রাম টেকেরঘাট (কাটানীপাড়); (২) মোঃ কুদ্দুছ (৪০), পিতা মোঃ বাশার মিয়া, গ্রাম টেকেরঘাট চৌমুহনী, উভয়ের থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ; এবং (৩) পরিমল সরকার (৩৬), পিতা মৃত ভুবন চন্দ্র সরকার, গ্রাম ছাতিয়াইন, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ২০, তারিখ ১৯ নভেম্বর ২০২৬)। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) *অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,* " সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে দেশ থেকে ভারতে যেতে না পারে এবং অনুরূপভাবে ভারত থেকে কেউ বাংলাদেশে আসতে না পারে, সে লক্ষ্যে আমরা সর্বদাই কঠোর অবস্থানে রয়েছি। সীমান্তে দিবারাত্রি অবিরাম টহল চলছে এবং একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। হবিগঞ্জ জেলা সীমান্ত দিয়ে কোনোভাবেই কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না। অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবি সর্বদাই তৎপর। বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।"পরিশেষে, অবৈধ পথে সীমান্ত পারাপার থেকে বিরত থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় কাউকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে বা কোনো অপরিচিত লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •