শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) কক্সবাজারের আলিগ্রো সুইটে অনুষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ১২৮তম অধিবেশনে পূর্ববর্তী সভার সিদ্ধান্তের আলোকে জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ডের প্রস্তাবনায় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উৎফল বড়ুয়াকে এ দায়িত্বে মনোনীত করা হয়।
উৎফল বড়ুয়া একজন মানবিক, সামাজিক ও নিবেদিতপ্রাণ সংগঠক। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন দায়িত্বে তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে সংগঠনের প্রচার, প্রকাশনা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে যুবনেতা সুমন বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় এবং বান্দরবান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুগতপ্রিয় বড়ুয়ার পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। সম্পাদকীয় ও বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া।
অধিবেশনে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান উদয়ন বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, বান্দরবান শাখার সভাপতি সুচিত্রা তংচঙ্গা, ভাইস চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, রাহুলপ্রিয় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, কর আইনজীবী বুলবুল বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া ও উখিয়া শাখার উপদেষ্টা অমৃত বড়ুয়া।
এ সময় বিভিন্ন অঞ্চল ও শাখার সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন রাঙ্গামাটি শাখার সাধারণ সম্পাদক আশিষ বড়ুয়া, উখিয়া শাখার সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, বান্দরবান শাখার হিতেষময় বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, চন্দনাইশ শাখার আহ্বায়ক বিবেকানন্দ বড়ুয়া, বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, কক্সবাজার শাখার সভাপতি শিপন বড়ুয়া এবং রামু শাখার অর্থ সম্পাদক জয় বড়ুয়া প্রমুখ।
অধিবেশনে জাতীয় কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।