দৈনিক সময় বার্তা

চা বাগান কর্তৃপক্ষ কর্তৃক কৃষকের ভূমি দখলের অভিযোগ

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি 28 Aug, 2026 2 মাস আগে 69 বার পঠিত
চা বাগান কর্তৃপক্ষ কর্তৃক কৃষকের ভূমি দখলের অভিযোগ
সাইনবোর্ডটি কৃষকের জমিতে দিয়েছে বাগান কর্তৃপক্ষ

চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে সাইনবোর্ড লাগিয়ে কৃষকের জমি দখলের অভিযোগ


মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকন্ঠপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় এক কৃষকের ওয়ারিসান সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাইনবোর্ড স্থাপন করে কাঁটাতারের বেড়া দিয়ে ওই জমিতে চা গাছ রোপণ করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক সেলিম মিয়ার দাবি, তিনি তার ওয়ারিসান সূত্রে প্রাপ্ত ২৮.৫ শতাংশ জমির মালিকানা আদালতের রায়ের মাধ্যমে নিশ্চিত (ডিগ্রি) হয়েছেন। আদালত থেকে তার নামে নামজারি (মিউটেশন) করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে সম্প্রতি তিনি জমিতে প্রবেশ করতে গেলে চা বাগান কর্তৃপক্ষের লোকজন তাকে বাধা দেন বলে অভিযোগ করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের পূর্ব চারাভাঙ্গা গ্রামে, বৈকন্ঠপুর চা বাগানের পাশের এলাকায়। এ ঘটনায় কৃষক সেলিম মিয়া দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন এবং আদালতের ১৪৪ ধারায় আবেদনও করেছেন বলে জানা গেছে। তবুও তিনি কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চা বাগান কর্তৃপক্ষ উল্টো সেলিম মিয়াকে বিবাদী করে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

এ বিষয়ে বৈকন্ঠপুর চা বাগানের ব্যবস্থাপক শামসুল হক ভূঁইয়া বলেন, “উক্ত জমি দীর্ঘদিন ধরে চা বাগানের দখলে রয়েছে এবং মৌখিকভাবে এটি আমাদের মালিকানাধীন। সেলিম মিয়া যে ডিগ্রি পেয়েছেন, তার বিরুদ্ধে আমরা আপিল করেছি। তিনি অসৎ উদ্দেশ্যে আমাদের হয়রানি করছেন।”

তবে জমির মালিকানার সুনির্দিষ্ট কাগজপত্র সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

ভুক্তভোগী কৃষক সেলিম মিয়া বলেন, “আমি একজন হতদরিদ্র কৃষক। আইনের মাধ্যমে আমার জমির মালিকানা পেয়েছি। কিন্তু চা বাগান কর্তৃপক্ষ আমাকে জমিতে ঢুকতে দিচ্ছে না। আমি প্রশাসন ও স্থানীয় এমপি মহোদয়ের কাছে সঠিক বিচার চাই।”

এ বিষয়ে স্থানীয় প্রেসক্লাব নেতা ফরাস উদ্দিন বলেন, “চা বাগান ব্যক্তিমালিকানাধীন নয়; এর মালিক জেলা প্রশাসন। দ্রুত এ বিরোধ নিষ্পত্তি না হলে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।”

যোগাযোগ করা হলে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “চা বাগানের মালিকানা সরকারের। কোনো কৃষকের জমি দখলের অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ছবি:কৃষকের জমিতে চা বাগান কর্তৃপক্ষের লাগানো সাইনবোর্ড,পাশের ছবি ভুক্তভোগী কৃষক সেলিম

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •