দৈনিক সময় বার্তা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সময় বার্তা ডেস্ক 29 Sep, 2026 1 সপ্তাহ আগে 35 বার পঠিত
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশন এবং সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ঐতিহাসিক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এ সময় তাঁরা জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ ও জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্বসমাজের প্রত্যাশায় বাংলায় ভাষণ দেন তিনি।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •