চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভার প্রশাসক গালিব চৌধুরীর নির্দেশনায় শনিবার (১৭ অক্টোবর) রাতে পৌর নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে যত্রতত্র অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে রাখা অস্থায়ী দোকানের মালামাল ও ভ্রাম্যমাণ দোকান সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। নির্ধারিত স্ট্যান্ডে অবস্থান করে যানবাহন চলাচল এবং ফুটপাত দখলমুক্ত রাখার জন্য অনুরোধ জানানো হয়।পৌর শহরের যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়া এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসনে পৌরসভার অভিযান
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে :
17 Oct, 2026
1 মাস আগে
28 বার পঠিত
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।