দৈনিক সময় বার্তা

দেড় বছর ধরে ১৪৫ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা আটকে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি 03 Sep, 2026 1 মাস আগে 201 বার পঠিত
দেড় বছর ধরে ১৪৫ মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা আটকে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে দেড় বছর ধরে ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রতিস্থাপন প্রক্রিয়া আটকে থাকার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভাতা না পেয়ে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্মানী ভাতা প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সোনালী ব্যাংকে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যাচ্ছে না।

জানা যায়,গত ২১ জুন মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের আমলে বিভিন্ন অনিয়ম এবং শতাধিক মুক্তিযোদ্ধার ভাতা প্রতিস্থাপন প্রক্রিয়া আটকে রাখার প্রতিবাদে ব্যবস্থা নেওয়ার দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ আটটি দপ্তরে স্মারকলিপি দেন।

মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “ভাতা প্রতিস্থাপন না হওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের লোকেরা অত্যন্ত আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে দ্রুত এ সমস্যার সমাধান করা সম্ভব।”

এদিকে সম্প্রতি মাধবপুরের বর্তমান ইউএনও ও ভাতা প্রতিস্থাপন কমিটির সভাপতি মেহেদী হাসানের উদ্যোগে ১৪৫ জনের মধ্যে ১০৩ জন মুক্তিযোদ্ধার ভাতা প্রতিস্থাপনের জন্য সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে সেখানেও দ্রুত কার্যক্রম না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

ভাতা প্রতিস্থাপন কমিটির সদস্য সচিব ও সোনালী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক তানিম সিদ্দিকীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং মেসেজেরও কোনো জবাব দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুক্তিযোদ্ধার সন্তান বলেন, “দেড় বছর অপেক্ষার পর ১৪৫টি ভাতার মধ্যে মাত্র ১০৩টি সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। সেখানেও তড়িৎ কাজ হচ্ছে না। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও আমরা এখনো প্রতিকার পাচ্ছি না।”

তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আবেদন ত্রুটিপূর্ণ থাকায় এবং কিছু ভেরিফিকেশনের কারণে সময় নষ্ট হয়েছে। সংখ্যা ১৪৫টি হবে না, ৪০-৫০ জন হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা দাবি করেন, মৃত মুক্তিযোদ্ধাদের হিসাবেও অর্থ জমা হচ্ছে। তাঁর ভাষ্য, ব্যাংকের আমানত বা ডিপোজিটের লাভের কারণে ভাতা ছাড়ে বিলম্ব হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

লভ্যাংশ বাড়ানোর জন্য এমন কর্মকাণ্ড হতে পারে বলেও জানান তিনি।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দিন বলেন, “দেড় বছর ধরে শতাধিক মুক্তিযোদ্ধার ভাতা আটকে থাকা এবং এখন ব্যাংকে গিয়েও আটকে থাকা অত্যন্ত দুঃখজনক। মুক্তিযোদ্ধারা এভাবে ভোগান্তির শিকার হলে তা জাতির জন্য লজ্জার।”

তিনি দ্রুত ভাতা প্রতিস্থাপন করে মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশদের কাছে প্রাপ্য অর্থ পৌঁছে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, “বিষয়টি এমন হলে অত্যন্ত দুঃখজনক। আগেই এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।”


সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান • LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী •