দৈনিক সময় বার্তা

চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 07 Nov, 2026 2 সপ্তাহ আগে 13 বার পঠিত
চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী,সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধাক্ষ্য মোজাম্মেল হক তালুকদার চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার ও প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •