দৈনিক সময় বার্তা

চুনারুঘাটে রাতের আঁধারে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 19 Nov, 2026 3 দিন আগে 94 বার পঠিত
চুনারুঘাটে রাতের আঁধারে শ্মশানের ‘সেবক ঘর’ ভেঙে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাতের আঁধারে একটি সার্বজনীন শ্মশান ঘাটের ‘সেবক ঘর’ ভেঙে টিনসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শামীম মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ (মামলা) দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দামোদরপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত সার্বজনীন শ্মশান ঘাটে একটি ‘সেবক ঘর’ ছিল। গত ১৬ নভেম্বর (সোমবার) রাতে বগাডুবি গ্রামের মৃত আঃ কাদিরে মিয়ার ছেলে শামীম মেম্বার আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে এবং মিথ্যা প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘরটি ভেঙে টিন খুলে নিয়ে যান।স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত শামীম মিয়া প্রশাসনের ভয় দেখিয়ে তাদের নিবৃত্ত করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এভাবে রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।এ বিষয়ে দামোদরপুর শ্মশান ঘাট কমিটির সভাপতি বিজয় চন্দ্র দেব জানান, "ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি উদ্ধার এবং আইন ও প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধভাবে ঘর নিয়ে যাওয়ার অপরাধে আমি চুনারুঘাট থানার ওসি মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সরেজমিনে তদন্তপূর্বক অভিযুক্ত শামীম মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছি।"অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শামীম মেম্বার ঘর ভাঙার বিষয়টি স্বীকার করে বলেন, "এখানে রাতের আঁধারে মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ হতো। যে কারণে আমি আস্তানাটি ভেঙে দিয়েছি।"

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •