দৈনিক সময় বার্তা

দিনব্যাপী নান্দনিক আয়োজনে "মানবিক রক্তদান সংস্থা কর্মধা" এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 10 Oct, 2026 1 মাস আগে 345 বার পঠিত
দিনব্যাপী নান্দনিক আয়োজনে "মানবিক রক্তদান সংস্থা কর্মধা" এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে মানবিক রক্তদান সংস্থা কর্মধা'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। শনিবার (১০ অক্টোবর ২০২৬) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্মধা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব হেলাল আহমদের সভাপতিত্বে এবং জনাব রাসেল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. নজমুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাজহারুল ইসলাম এবং নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এম এ আজিজ।অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে পরিচিত জনাব মো. মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ জনাব সাইদুর রহমান চৌধুরী, জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা মুহতামিম জনাব মাওলানা ইউনুস আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মো. গোলাপ মিয়া, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জনাব প্রদীপ কুমার সিংহ, নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সুরুজ আলী, আমরিন ট্রাভেলস এর স্বত্বাধিকারী জনাব মোস্তাক আহমেদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ও অত্র সংগঠনের পরিচালক জনাব মোঃ আক্তার হোসেন, সহ পরিচালক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও মৌলভীবাজার জেলা জজকোর্টের অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান, রবিরবাজার ফাতেমা লাইব্রেরীর স্বত্বাধিকারী জনাব আবু হাসনাত চৌধুরী রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সিনিয়র সদস্য বাবুল আহমদ, সাবেক সভাপতি তামজিদ আলী, প্রবাসী সদস্য নজরুল ইসলাম রিপন, হেলাল আহমদ এবং সুলতান আহমদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রক্তদাতারা।অনুষ্ঠানে বক্তারা মানবিক রক্তদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ এবং মানবিক উদ্যোগ। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। তাঁরা সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং রক্তদাতাদের এ মহতী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা: অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে আহ্বায়ক কমিটির মাধ্যমে মানবিক রক্তদান সংস্থা কর্মধা'র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি উপস্থাপন করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে রাসেল আল মামুন, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সামাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাওহীদ তাসনীমের নাম ঘোষণা করা হয়।নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও রক্তদাতারা।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •