বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) আর্থিক অসচ্ছলতা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নপূরণে বাধা হয়ে না দাঁড়ায়—এই প্রত্যয়ে জেলা প্রশাসন, হবিগঞ্জের পক্ষ থেকে আজ ৩ (তিন) শিক্ষার্থীর লেখাপড়া অব্যাহত রাখার জন্য শিক্ষা উপকরণ ও ভর্তির জন্য অর্থ সহায়তা প্রদান করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।একটু সহায়তা, একটুখানি আশ্বাস—হয়তো বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ, জাগিয়ে রাখতে পারে তার বুকের গভীরে লালিত স্বপ্ন। প্রতিটি শিক্ষার্থী যেন শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পায়, এগিয়ে যেতে পারে আত্মবিশ্বাসে এবং গড়ে তুলতে পারে নিজের সুন্দর ভবিষ্যৎ—এটাই প্রত্যাশা।কোনো স্বপ্ন ঝরে না পড়ুক, শিক্ষার আলো পৌঁছে যাক সবার ঘরে—সম্ভাবনাময় আগামীর পথে এগিয়ে যাক প্রতিটি শিক্ষার্থী।
শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে আছেন হবিগঞ্জ জেলা প্রশাসক
15 Oct, 2026
1 মাস আগে
20 বার পঠিত
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।