হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় নেতৃবৃন্দের কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, হবিগঞ্জ ও ইসলামিক ফাউন্ডেশন, হবিগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামি ফাউন্ডেশন, হবিগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মহোদয়। কর্মশালায় টিকাদানের গুরুত্ব তুলে ধরা, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
হবিগঞ্জে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা
হবিগঞ্জ প্রতিনিধি
14 Oct, 2026
1 মাস আগে
9 বার পঠিত
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।