দৈনিক সময় বার্তা

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক দুটি বিশেষ অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : 08 Nov, 2026 2 সপ্তাহ আগে 94 বার পঠিত
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র  পৃথক দুটি বিশেষ অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, কম্বল, বাংলা মদ এবং বীজ আলু জব্দ করেছে।বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৯৮৩/এম থেকে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয় এবং গত ০৭ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান আসতে দেখে কাভার্ড ভ্যানটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল উক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাভার্ড ভ্যানের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট এবং ভারতীয় কম্বল জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

অপরদিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহলদল কর্তৃক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৭ নভেম্বর বিকাল আনুমানিক ৪টায় তেলিয়াপাড়া বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সানুমাজার নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ০৮ লিটার বাংলা মদ এবং ৫৯ কেজি বীজ আলু জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য এবং পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫,৩৫০/- (পাঁচ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।জব্দকৃত মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল এবং বীজ আলু যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।*জব্দকৃত মাদকদ্রব্য এবং ভারতীয় অবৈধ পণ্যে আটকের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়*, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সকল ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি'র কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চোরাচালান ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। *উল্লেখ্য, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার অধিক মালামাল জব্দ ও ২৬ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •