বুধবার( ১৪ অক্টোবর ২০২৬) হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়।
উক্ত সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।
এসময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ এবং মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল), সিলেট। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।