বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তারুণ্যের শক্তিকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, হবিগঞ্জের আয়োজনে জনসচেতনতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক, যুব সংগঠক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং দেশ গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারুণ্যের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা ও সমাপনী পর্বে যুবসমাজের সৃজনশীলতা, সম্ভাবনা এবং ইতিবাচক সামাজিক ভূমিকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।