দৈনিক সময় বার্তা

বুয়েট এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড.এমএ রশিদ এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী

সময় বার্তা ডেস্ক 08 Nov, 2026 2 সপ্তাহ আগে 61 বার পঠিত
বুয়েট এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড.এমএ রশিদ এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী

ড. এম. এ. রশীদ (মুহাম্মদ আবদুর রশীদ) ১৯১৯ সালের ১৬ জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বগাডুবি (কিরতাই) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহম্মদ সা'দ এবং মাতা কুলসুমা খাতুন।

শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী। ১৯৩৬ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে সিলেটের মুরারী চাঁদ কলেজ থেকে আইএসসি সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য কলকাতার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। ১৯৪২ সালে পুরকৌশলে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কার্নেগি ইনস্টিটিউট অব টেকনোলজি (বর্তমান কার্নেগি মেলন ইউনিভার্সিটি) থেকে ১৯৪৭ সালে এমএস এবং ১৯৪৮ সালে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। তৎকালীন পূর্ব বাংলার প্রকৌশল শিক্ষায় তিনি ছিলেন প্রথম দিককার ডক্টরেট ডিগ্রিধারীদের অন্যতম।

১৯৬২ সালের ১ জুন তিনি পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েট) প্রতিষ্ঠাতা উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সততা, শৃঙ্খলা ও পরিকল্পনায় প্রকৌশল শিক্ষার এই প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ভিত্তি লাভ করে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি স্থাপত্য অনুষদ প্রতিষ্ঠা এবং দক্ষ শিক্ষক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কর্মজীবনে তিনি পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির উপদেষ্টা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। ১৯৬৬ সালে তিনি সিতারা-ই-পাকিস্তান পদক লাভ করেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮২ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করা হয়।

১৯৮১ সালের ৬ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ৬২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নিজ জন্মভূমি চুনারুঘাটের বগাডুবি গ্রামেই তাঁকে সমাহিত করা হয়।

আজ তাঁর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই ক্ষণজন্মা মনীষীকে। তাঁর জীবন আমাদের শেখায়, প্রত্যন্ত গ্রামের মাটিতে জন্ম নিয়েও মেধা, অধ্যবসায়, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বিশ্বপরিসরে নিজের দেশ ও জন্মভূমিকে সম্মানিত করা যায়।

চুনারুঘাটের ইতিহাসে ড. এম. এ. রশীদ শুধু একজন কৃতী সন্তান নন, তিনি প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •