শনিবার (৭ নভেম্বর ২০২৬) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, সিলেট এবং জেলা শিল্পকলা একাডেমি, সিলেটের যৌথ আয়োজনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর (লুনা) সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।