দৈনিক সময় বার্তা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

আমীর হোসেন সোহাগ, সম্পাদক ও প্রকাশক 18 Sep, 2026 2 সপ্তাহ আগে 166 বার পঠিত
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর সৃষ্টির আলো আজও আমাদের পথ দেখায়। তাঁর কবিতা ও গানে যেমন প্রেম ও সৌন্দর্যের মুগ্ধতা রয়েছে, তেমনি রয়েছে শোষণ-বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ। সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার যে দীপ্ত চেতনা নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের অনুপ্রাণিত করে চলেছে।

তিনি বলেন, আজ থেকে একশ বছর আগে জাতীয় কবির পদধূলিতে ধন্য হয়েছিল সিলেটের মাটি। সেই ঐতিহাসিক স্মৃতির শতবর্ষ উদযাপন আমাদের জন্য একই সঙ্গে আনন্দ, গৌরব ও দায়বদ্ধতার বিষয়। নজরুলকে শুধু স্মরণ করলেই হবে না, তাঁর সাহিত্য ও দর্শনের মানবিক বাণীকে হৃদয়ে ধারণ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খুর্শেদ,সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মিছবাহ আহমদ জেহীন,মহানগর জিয়া মঞ্চের এর আহবায়ক মাসুদ আহমদ কবির।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলার যুগ্ম আহবায়ক মো. শামীম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক কবি সুয়েজ হোসেন,কন্ঠশিল্পী সৌরভ সৌহেল, নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা, সংগীত শিক্ষক হেনা মজুমদার, অয়ন দে, সংগঠনের যুগ্ম আহবায়ক সাহেল আহমদ নয়ন,প্রিয়দর্শন দত্ত পাভেল,হাফিজুল ইসলাম,দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য অভিনয় শিল্পী মো. কামাল , সদস্য উজ্জ্বল মালাকার,নাজিম উদ্দিন,মো. কাজিম প্রমুখ।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর,মুরারি চাঁদ কলেজ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী নাঈমুল ইসলাম গুলজার। নজরুল সংগীত প্রতিযোগিতায় বিচারক ছিলেন সংগীত প্রশিক্ষক হেনা মজুমদার ও হেনা মজুমদার।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •