দৈনিক সময় বার্তা

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময় বার্তা ডেস্ক 10 Nov, 2026 1 সপ্তাহ আগে 14 বার পঠিত
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।


সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •