দৈনিক সময় বার্তা

জেল থেকে ফিরে বেপরোয়া ঘনশ্যামপুরের পিন্টু-ইলিয়াস, মাদক চালানে নারীদের ব্যবহার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 04 Nov, 2026 2 সপ্তাহ আগে 20 বার পঠিত
জেল থেকে ফিরে বেপরোয়া ঘনশ্যামপুরের পিন্টু-ইলিয়াস, মাদক চালানে নারীদের ব্যবহার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় মাদক কারবার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পিন্টু ও ইলিয়াস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় পুনরায় জড়িয়ে পড়া এবং মাদক পাচারে নারীদের ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পিন্টু ও ইলিয়াস রঙ্গু মিয়ার ছেলে। গত ৬ আগস্ট ১০ কেজি গাঁজাসহ গ্রেফতারের পর তারা কারাগারে যান। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, জামিনে মুক্তির পর তাদের মাদক কারবারের তৎপরতা নিয়ে নতুন করে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মাদক পরিবহনে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। এমনকি পরিবারের নারী সদস্যদের ব্যবহার করে মাদক পাচারের অভিযোগও উঠেছে। মাদক পাচারে নারীদের ব্যবহারের অভিযোগটি বিশেষভাবে গুরুত্বের দাবি রাখে। এতে শুধু মাদকবিরোধী অভিযানকে জটিল করবে না, বরং পরিবারের নারীদেরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্তের পাশাপাশি ঘনশ্যামপুর এলাকায় মাদকবিরোধী নজরদারি জোরদার করা জরুরি।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •