বৃহস্পতিবার(১৯ নভেম্বর, ২০২৬) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় পরিচালিত অভিযানে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে:
১। রাংপানি নদীতে অভিযান:জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও উভয় তীরে ব্যাপকভাবে মাটি কাটার চিহ্ন পাওয়া যায়। এ সময় নদীতে প্রায় ২০০টি নৌকায় বিপুলসংখ্যক শ্রমিককে মাটি কাটার কাজে নিয়োজিত থাকতে দেখা যায়। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত নৌকাযোগে নদীপথে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকটি নৌকা ভাঙচুর করে অকেজো করা হয়।
২। অবৈধ ক্রাশার ও ভাইব্রেটর মেশিনের বিরুদ্ধে ব্যবস্থা: আসামপাড়া এলাকায় নদীর তীরবর্তী স্থানে অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, এসব মেশিনে অবৈধ পাথরা ক্রাশ করাসহ নদী থেকে কেটে আনা মাটি পরবর্তী সময়ে ছাকন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়।
৩। মেশিন জব্দ ও সতর্কীকরণ:এলাকায় স্থাপিত অনুরূপ একাধিক ভাইব্রেটর মেশিনের মালিকদের সতর্ক করা হয়। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অবৈধ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে মৌখিক অঙ্গীকার গ্রহণ করা হয়। এছাড়া একটি ক্রাশার মেশিনের মোটর খুলে জব্দ করে নিয়ে আসা হয়েছে।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রাকিবুল আলম। অভিযানে জৈন্তাপুর থানা পুলিশ সহায়তা করেন।জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।