বুধবার (১৮ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন, মধ্যনগরের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।প্রধান অতিথির বক্তব্যে শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাওর ও জলাভূমি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। হাওরের জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার আইন প্রণয়ন করেছে। এ আইন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, কৃষকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। হাওর ও জলাভূমি দখল, দূষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নতুন আইন ও সুরক্ষা আদেশ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি এর যথাযথ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।কর্মশালায় উপস্থিতদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সিনিয়র যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল ও স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া প্রমুখ। এ সময় বক্তারা হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাওরের মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন করার আহ্বান জানান। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মধ্যনগর হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা
সাইদুর রহমান জিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে ::
19 Nov, 2026
3 দিন আগে
11 বার পঠিত
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।