দৈনিক সময় বার্তা

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক, রিভলবার উদ্ধার

সময় বার্তা ডেস্ক 06 Nov, 2026 2 সপ্তাহ আগে 14 বার পঠিত
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার এক, রিভলবার উদ্ধার

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে তুহিন আহমদ (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দিবাগত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বড়কাঁপন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাসা থেকে চারটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহের ভিত্তিতে অস্ত্র উপস্থাপনকারী তুহিন আহমদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ববিরোধের জেরে গত ৩ নভেম্বর ভুক্তভোগী শফিকুল ইসলাম লিটনকে অপহরণ করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর বাসায় রিভলবার রাখা হয় বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় অস্ত্র আইন, ১৮৭৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা (নং ৫(১১)২০২৬ ও ৬(১১)২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •