দৈনিক সময় বার্তা

নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি নীলফামারী 04 Sep, 2026 1 মাস আগে 98 বার পঠিত
নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী শুকান দিঘি মধ্যপাড়ায় অবস্থিত জেলার একমাত্র বৌদ্ধ বিহার নীলফামারী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে নীলফামারী বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিহার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হয় এবং বিহারে আগত দায়ক-দায়িকা ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।নীলফামারী বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো বলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহারটিকে বেছে নেওয়ায় তারা আনন্দিত। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিহারটির প্রয়োজনীয় সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। বিহারটি পুকুরের পাশে হওয়ায় সামান্য বৃষ্টিতেই মাটি ধসে পুকুরে চলে যাচ্ছে। একই সঙ্গে বিহারে আসার রাস্তাটিও বৃষ্টির পানিতে ভেঙে পুকুরের গর্তে বিলীন হয়ে যাচ্ছে। ফলে দায়ক-দায়িকাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিহারটির সংস্কার ও যাতায়াতের রাস্তা রক্ষায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।বিহারে আগত কয়েকজন দায়ক-দায়িকা ও শিক্ষার্থীও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বৃষ্টির পানিতে বিহারে আসার রাস্তাটি ভেঙে যাওয়ায় যাতায়াত কঠিন হয়ে পড়েছে। পুকুরের পাড় ভেঙে যেকোনো সময় বিহারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিহারটির সংস্কার ও সুরক্ষায় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিহারে আগত দায়ক-দায়িকা ও শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • LATEST চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। • LATEST সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন • LATEST সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত •