দৈনিক সময় বার্তা

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) : 01 Nov, 2026 2 সপ্তাহ আগে 28 বার পঠিত
ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানসহ দেউন্দি কোম্পানির ৪টি চা বাগানে ছয় দিন ধরে কাজ বন্ধ রয়েছে। বাগানগুলো হলো—নোয়াপাড়া, লালচান, দেউন্দি ও মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান। একই সঙ্গে এসব বাগানের তিনটি ফাঁড়ি বাগান গিলানি, কাপাই ও রঘুনন্দনেও কোনো কাজ হচ্ছে না। সাড়ে চার হাজার শ্রমিকের বকেয়া মজুরি ও রেশনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বাগানগুলোতে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতির নিরসন ও শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে রোববার (১ নভেম্বর) সকালে হবিগঞ্জে মানববন্ধন করেন চা শ্রমিকরা। পরে তাঁরা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা খেলু নায়েক বলেন, স্মারকলিপিতে শ্রমিকদের চার সপ্তাহের সাপ্তাহিক মজুরি বকেয়া থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শ্রমিকদের মাথাপিছু প্রায় চার হাজার টাকা করে এরিয়ার বিল বকেয়া রয়েছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হলেও শ্রমিকদের হিসাবে তা দেওয়া হচ্ছে না। বাগানগুলোতে চিকিৎসা, আবাসন ও বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে। বাগান কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধান করছে না। এগুলো শ্রমিকদের ন্যায্য দাবি। বাধ্য হয়েইজ তাঁরা কাজে যাওয়া বন্ধ করেছেন।বাগান সভাপতি কমেড নায়েক বলেন, জেলা প্রশাসক তাঁদের স্মারকলিপি গ্রহণ করে কয়েক দিনের মধ্যে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

দেউন্দি কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রিয়াজ রহমান জানান, শ্রমিকরা কাজ থেকে বিরত রয়েছেন। অর্থের সংস্থান করতে তাঁরা চেষ্টা করছেন। টাকা পাওয়া গেলে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করা হবে। বছরের পর বছর লোকসানের কারণে বাগানগুলো বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটে রয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে আলোচনা করে বাগানগুলোর সমস্যা সমাধানে প্রশাসন কাজ করছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •