দৈনিক সময় বার্তা

পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম 09 Sep, 2026 3 সপ্তাহ আগে 36 বার পঠিত
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন

রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী পশ্চিম আবুরখীল অজন্তা বিহারে ত্রৈ-মাসিক বর্ষাব্রত পালন উপলক্ষে পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও সদ্ধর্মদেশনা অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। অজন্তা বিহারের অধ্যক্ষ মৈত্রীবারিধি পরমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রখ্যাত বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের। উদ্বোধক ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুপম মুৎসুদ্দী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কীর্তনিয়া ও সমাজসেবক নেপাল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন পরিষদের সভাপতি প্রকৌশলী রাহুল বড়ুয়া।শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সিপাল বড়ুয়া ও পশ্চিম আবুরখীল অজন্তা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া সাজু। ধন্যবাদ জ্ঞাপন করেন ঊর্ধ্বতন সভাপতি রিমন বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাহিত্য সম্পাদক টিনা বড়ুয়া। এ সময় পরিষদের বিভিন্ন কর্মকর্তা, সদস্য এবং বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দোলক বড়ুয়া, আকাশ বড়ুয়া, হিরো বড়ুয়া মুন্না, সবুজ বড়ুয়া, ধ্রুব বড়ুয়া, প্রিয়ন্ত বড়ুয়া, অভি তালুকদার, ইমেল বড়ুয়া, প্রমিত মুৎসুদ্দী, অনিক বড়ুয়া, রাজীব তালুকদার, উজ্জল বড়ুয়া, অনিল বড়ুয়া, সমাপ্তি তালুকদার, নিশীথা বড়ুয়া, সুপ্তরাজ বড়ুয়া, সুমেধ বড়ুয়া সান, আপন বড়ুয়া ও জোতিষ তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।ধর্মানুষ্ঠান শেষে বিহার ও জাগৃতি পরিষদের আঙ্গিনায় শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী ধারণ করে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ধর্মচর্চার পাশাপাশি বৃক্ষরোপণকে পুণ্যকর্ম ও মানবকল্যাণের অংশ হিসেবে উল্লেখ করে তাঁরা সবুজ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • LATEST চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। • LATEST সৌদিতে দু’মাস ধরে নির্যাতিত রেহেনা,বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন • LATEST সিলেট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত •