দৈনিক সময় বার্তা

প্রধানমন্ত্রী'র আমন্ত্রণ পেয়েছে উশুতে চ্যাম্পিয়ন চুনারুঘাটের আনাছ,গর্বিত হবিগঞ্জবাসী

সময় বার্তা ডেস্ক 03 Nov, 2026 2 সপ্তাহ আগে 16 বার পঠিত
প্রধানমন্ত্রী'র আমন্ত্রণ পেয়েছে উশুতে চ্যাম্পিয়ন চুনারুঘাটের আনাছ,গর্বিত হবিগঞ্জবাসী

জাতীয় পর্যায়ে উশুতে চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান শামসুর রহমান আনাছ। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান এবং হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র শামসুর রহমান আনাছ 'নতুন কুঁড়ি সিজন-১' এ জাতীয় পর্যায়ে উশু (-৪৫ কেজি, বালক) ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ​তার এই অভাবনীয় সাফল্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ড.জিএম সরফরাজ বলেন, শুধু চুনারুঘাট নয় পুরো হবিগঞ্জবাসী আজ গর্বিত। ​দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ 'নতুন কুঁড়ি সিজন-১' এর বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সারাদেশের মাত্র ৪০ জন প্রতিভাবান শিশুকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গৌরবময় তালিকায় স্থান করে নিয়েছে চুনারুঘাটের ছোট্ট অ্যাথলেট শামসুর রহমান আনাছ।

​আগামী ৫ নভেম্বর খুলনায় আয়োজিত হতে যাওয়া 'নতুন কুঁড়ি সিজন-২' এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এই বিশেষ ৪০ জন প্রতিভাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।খুলনার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃতি খেলোয়াড় শামসুর রহমান আনাছ ও তার কোচ এবং জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ। এ সময় জেলা প্রশাসক আনাছের সাফল্যে অভিনন্দন জানান এবং দোয়া করে উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন। এই উদীয়মান তারকার ভবিষ্যৎ পথচলা আরও উজ্জ্বল ও সফল হোক—এই শুভকামনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসক এবং তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে আনাছ এর জন্য দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •