09 October, 2026 | Friday
অনলাইন সংস্করণ • ই-পেপার প্রিন্ট
dainiksomoybarta.com
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬)একদিনের সরকারি সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সফরকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।বিকেল ৩.৩০ মিনিটে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ উপহারসামগ্রী।সিসিক সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে সিলেটের বিশ্বখ্যাত শীতলপাটি, চা গাছের সুদৃশ্য রেপ্লিকা ও সিলেটের সুবাসিত চা পাতা তুলে দেওয়া হবে। পাশাপাশি ফার্স্ট লেডির জন্য উপহার হিসেবে থাকছে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি।
সংবর্ধনা সভার সার্বিক প্রস্তুতি নিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, নাগরিক সংবর্ধনার সকল আয়োজন চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমেই এ সূচি নির্ধারণ করা হয়। তিনি জানান, অনুষ্ঠানে সিসিকের আনুষ্ঠানিকতার পাশাপাশি সুশীল সমাজের সাতজন প্রতিনিধি বক্তব্য রাখবেন। এছাড়া সিলেট অঞ্চলের দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং স্থানীয় কয়েকজন সংসদ সদস্য অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, সকালে ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিশেষ বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।সেখান থেকে মোটরকেডযোগে তিনি সিলেট সার্কিট হাউসে গমন করবেন। সফরসূচির অংশ হিসেবে দুপুরে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে বিকেলে নগরভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি।।
সংবর্ধনা সভায় সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিসিক প্রাঙ্গণসহ পুরো নগরজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: dainiksomoybarta.com
© 2026 দৈনিক সময় বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।