দৈনিক সময় বার্তা

সিসিক কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপহারের তালিকায় মনিপুরী শাড়ি ও শীতলপাটি

বিশেষ প্রতিনিধি সিলেট 14 Sep, 2026 3 সপ্তাহ আগে 78 বার পঠিত
সিসিক কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপহারের তালিকায় মনিপুরী শাড়ি ও শীতলপাটি

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬)একদিনের সরকারি সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সফরকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।বিকেল ৩.৩০ মিনিটে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ উপহারসামগ্রী।সিসিক সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে সিলেটের বিশ্বখ্যাত শীতলপাটি, চা গাছের সুদৃশ্য রেপ্লিকা ও সিলেটের সুবাসিত চা পাতা তুলে দেওয়া হবে। পাশাপাশি ফার্স্ট লেডির জন্য উপহার হিসেবে থাকছে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি।

​সংবর্ধনা সভার সার্বিক প্রস্তুতি নিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, নাগরিক সংবর্ধনার সকল আয়োজন চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমেই এ সূচি নির্ধারণ করা হয়। তিনি জানান, অনুষ্ঠানে সিসিকের আনুষ্ঠানিকতার পাশাপাশি সুশীল সমাজের সাতজন প্রতিনিধি বক্তব্য রাখবেন। এছাড়া সিলেট অঞ্চলের দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং স্থানীয় কয়েকজন সংসদ সদস্য অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা রয়েছে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, সকালে ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিশেষ বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।সেখান থেকে মোটরকেডযোগে তিনি সিলেট সার্কিট হাউসে গমন করবেন। সফরসূচির অংশ হিসেবে দুপুরে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে বিকেলে নগরভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি।।

সংবর্ধনা সভায় সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিসিক প্রাঙ্গণসহ পুরো নগরজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হবিগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার প্রদান • LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী •