দৈনিক সময় বার্তা

প্রতিবন্ধী ভাইয়ের বিয়েতে উপহার দিলেন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি

সময় বার্তা ডেস্ক 17 Nov, 2026 5 দিন আগে 50 বার পঠিত
প্রতিবন্ধী ভাইয়ের বিয়েতে উপহার দিলেন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী আতিক মোহাম্মদ মহিউদ্দিন। বাবার জীবদ্দশায় দেখে যাওয়া স্বপ্ন পূরণে পরিবারের সদস্যরা প্রায় দুই হাজার অতিথির অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেন। বিয়েতে বড় ভাইয়ের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে আনুমানিক এক কোটি টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি।

শুক্রবার পেকুয়া জেলি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আতিক মোহাম্মদ মহিউদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার মৃত মাওলানা কবির আহমেদের ছেলে। ছয় ছেলে ও ছয় মেয়ের মধ্যে তিনি সবার ছোট।

তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাতামুহুরী উপজেলার বদরখালী এলাকার সাজেদা বেগম। নগদ এক লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে প্রায় দুই হাজার অতিথি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রীতিভোজে অতিথিরা অংশ নিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরিবারের সূত্রে জানা যায়, মৃত মাওলানা কবির আহমেদ জীবিত থাকাকালে তাঁর সন্তানদের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন, মৃত্যুর পর যেন তাঁর প্রতিবন্ধী ছোট ছেলেকে ঘটা করে বিয়ে দেওয়া হয়। বাবার সেই ইচ্ছা ও ওয়াদা পূরণে পরিবারের সদস্যরা এই ব্যতিক্রমী আয়োজন করেন।এদিকে বিয়ের আনন্দকে আরও বিশেষ করে তুলতে বড় ভাই তাঁর প্রতিবন্ধী ছোট ভাইকে উপহার হিসেবে দিয়েছেন আনুমানিক এক কোটি টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি। ভাইয়ের প্রতি এমন ভালোবাসা ও দায়িত্ববোধ উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।নববধূ সাজেদা বেগম স্বামীকে গ্রহণ করে নতুন দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।বাবার শেষ ইচ্ছা পূরণে সন্তানদের এমন উদ্যোগ এবং প্রতিবন্ধী ভাইয়ের প্রতি বড় ভাইয়ের ভালোবাসার এই দৃষ্টান্ত এলাকায় প্রশংসিত হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •