বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের "সদস্য" পদে মনোনয়নপত্র জমা দিলেন, রেড ক্রিসেন্টের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল হক চৌধুরী।সোসাইটির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম মহোদয়ের দৃঢ় প্রত্যয়, অদম্য প্রয়াস ও দুর্বার প্রচেষ্টায় ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলছে। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে মুখর সোসাইটির জাতীয় সদর দপ্তর। গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এগিয়ে চলছে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম।
রেড ক্রিসেন্ট ব্যবস্হপনা পর্ষদ নির্বাচনে সদস্য ফরম জমা দিয়েছেন সিলেট ইউনিটের সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি সিলেট
17 Nov, 2026
5 দিন আগে
37 বার পঠিত
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।