দৈনিক সময় বার্তা

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি'র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব

বিশেষ প্রতিনিধি সিলেট 22 Sep, 2026 2 সপ্তাহ আগে 20 বার পঠিত
রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এসএমপি'র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব

সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিবকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদকের জন্য মনোনীত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জন্য সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উল্লেখযোগ্য কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পদক প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এ তালিকায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুল হাবিব-এর নাম রয়েছে। তাঁকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকের জন্য প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

জালালাবাদ থানার ওসি হিসেবে মোহাম্মদ শামসুল হাবিবের পদকপ্রাপ্তির খবরে সিলেট মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁর এই স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •