দৈনিক সময় বার্তা

শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা :মিফতাহ সিদ্দিকী

রাজিয়া সুলতানা, স্টাফ রিপোর্টার : 07 Nov, 2026 2 সপ্তাহ আগে 204 বার পঠিত
শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা :মিফতাহ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির আলোকবর্তিকা। স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি এ দেশের মানুষকে সাহস, প্রেরণা ও মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা, দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অনিশ্চয়তার বেড়াজাল থেকে মুক্ত হয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৭ নভেম্বরের চেতনা আমাদের বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।মিফতাহ সিদ্দিকী বলেন শহীদ জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ এ দেশের মানুষের আত্মপরিচয়, স্বাধীন সত্তা, ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের এক অনন্য দর্শন। এই দর্শনের মূল শক্তি হলো বাংলাদেশকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া। জিয়া পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম, লুৎফুর রহমান, সাবেক ছাত্রনেতা রওশন তালুকদার, কবি শান্তা কামালী, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম আহমদ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল আহমদ, কাওসার আহমদ রকি, লেখক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ, কবি সুয়েজ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবুল কালাম,সহকারী শিক্ষক ওবায়দুর রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয়দর্শন দত্ত পাভেল, আরিফ হোসেন জাকির, রিপন মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, কবি জালাল ও সাংবাদিক রেজওয়ান আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও দেশগঠনে তাঁর অবদান নিয়ে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •