দৈনিক সময় বার্তা

সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি সিলেট 14 Oct, 2026 1 মাস আগে 17 বার পঠিত
সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রি. সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পুলিশ লাইন্স, সিলেট আগমন করলে পুলিশ সুপার, সিলেট তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ডিআইজি সালামি গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মস্পৃহা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।পরবর্তীতে পুলিশ লাইন্স হলরুমে ডিআইজি মহোদয়ের সাথে জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। কল্যাণ সভায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পুলিশ সদস্য ও নন-পুলিশ কর্মচারীদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।পরবর্তীতে ডিআইজি মহোদয় সিলেট জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি গাছের চারা রোপণ করেন।এ ছাড়া তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেট পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার, সিলেট ছাড়াও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার বৃন্দ, সিলেট জেলা পুলিশ লাইন্সের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •