শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ০৭:২০ ঘটিকায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল করার সময় এসএমপি সিটিএসবি গোয়েন্দা তথ্যতের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের সিয়েরা-১, হোন্ডা মোবাইল -১, সিয়েরা ৩, সিয়েরা ৪, রোমিও ৪ সহায়তায় অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, ০৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ শাহেক আহমেদ (৩২), পিতা- শামসুল ইসলাম, মাতা-মরিয়ম বেগম সাং- হাতিডহর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ২। মুন্না আহমেদ (২৯), পিতা- আবুল কালাম, মাতা- নুরজাহান বেগম, সাং- মৌলভীর চক, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৩। দেলোয়ার হোসেন (৩৫), পিতা- ফরিদ আলী, মাতা-ছায়ারুন নেছা, সাং- মেছা, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ৪। মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), পিতা- মৃত ইব্রাহিম আলী, মাতা-আছারাুন নেছা, সাং- হাতিডহর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৫। তানিম ইকবাল (১৯), পিতা- মেজবাহ উদ্দিন, মাতা-আছমা বেগম, সাং- বীরদল আগফুদ থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ৬। সালেহ আহমেদ (১৮), পিতা- নুরুল হক, মাতা-সায়েরা বেগম সাং- বীরদল আগফুদ, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ৭। ফাহিম হাসান রবি (১৮), পিতা- লিমন আহমেদ, মাতা-আছমা বেগম সাং- বর হইকান্দি, ১০ নং রোড থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৮। জাকের খান (২৯), পিতা- আব্দুল মালিক খান, মাতা-মোছাঃ ফাতেমা খানম, সাং- গোপশহর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৯। কিবরিয়া আহমেদ (৩০), পিতা- নসির আহমেদ, মাতা-আফিয়া বেগম, সাং- মহেশপুর, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ১০। জুনায়েদ আহমেদ (৩৮), পিতা- রেহান উল্লাহ, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং- বড়ইকান্দি, ২৮ নং ওয়ার্ড, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ১১। আলী আহমদ (৪৫), পিতা- মৃত মকবুল আলী, মাতা-হাফছা বেগম সাং- জয়পুর পূর্ণখলা, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ১২। এন এম নাদিম (২০), পিতা- মৃত মমিন উদ্দিন, মাতা-শামীমা আক্তার, সাং- বীরদল ছোটফৌদ, থানা- কানাইঘাট, জেলা- সিলেট। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ:
সময় বার্তা ডেস্ক :
06 Nov, 2026
2 সপ্তাহ আগে
13 বার পঠিত
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।