দৈনিক সময় বার্তা

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

সিলেট প্রতিনিধি-সময় বার্তা 30 Aug, 2026 2 মাস আগে 154 বার পঠিত
সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

২৯ আগষ্ট শনিবার সাড়ে সকাল ১০টা থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ড. রাগিব আলী মিলনায়তন (সিলেট অনলাইন প্রেসক্লাব) দিনব্যাপী আয়োজন করে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

‘জ্ঞান, অর্জন, সৃজনশীলতা, নেতৃত্ব ও সংস্কৃতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ, শিক্ষার্থী, উদ্যোক্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেন।এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ইনাম বিন সিদ্দিক, মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ, উৎফল বড়ুয়া, জনাব প্রশান্ত লিটন, মশিউর রহমান চৌধুরী।দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার আলী আকবর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিক সালিম, মুয়াজ্জেম বখত জেম, ডা. আব্দুল্লাহ আল জাবেদ খান।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি প্রযুক্তি, শিক্ষা, সামাজিক নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা ছালিম আহমদ খান।অনুষ্ঠানটি হাফিজ তায়্যিব হাসান রুতবা ও হাফিজ হাম্মাদ বীন আনিছ সরকারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আহসানুল হক রাতুল ।আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল অতিথি শিল্পীদের পরিবেশনা। এতে অংশ নেন মাহফুজুর রহমান মারুফ, মুশাহিদ আল বাহার, আলী হায়দার সিদ্দিকী, মোসাদ্দেক হোসাইন, আবিদুর রহমান খান, মনিরুল সাকিব, কামরুল ইসলাম নাঈম ও নুরুল মুত্তাকিন, আহমদ নাঈমসহ শিল্পীরা।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, দক্ষতা অর্জন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও তরুণদের নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •