দৈনিক সময় বার্তা

সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বিশেষ প্রতিনিধি সিলেট 02 Oct, 2026 5 দিন আগে 98 বার পঠিত
সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

শুক্রবার (২রা অক্টোবর ২০২৬) সিলেট উপশহর পয়েন্ট এ বারাকাহ ব্লাড সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,

ছাত্র-জনতা, শ্রমিক ও পথচারীদের ব্যাপক অংশগ্রহণ

“যে ব্যক্তি একটি প্রাণ বাঁচায়, সে যেন সকল মানবজাতিকে বাঁচালো।”—পবিত্র কোরআনের সূরা আল-মায়িদার ৩২ নম্বর আয়াতের এই মহান বাণীকে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বারাকাহ ব্লাড সোসাইটি।

সিলেট নগরীর ঐতিহাসিক উপশহর পয়েন্ট এলাকায় সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং জরুরি প্রয়োজনে রক্তদানের জন্য প্রস্তুত রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে ছাত্র, সাধারণ জনতা, পথচারী, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি সচেতন মহলের বিশিষ্ট ব্যক্তিরাও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নিয়ে আয়োজকদের উৎসাহিত করেন।

আয়োজকরা জানান, জরুরি মুহূর্তে একজন মানুষের জীবন বাঁচাতে সঠিক সময়ে রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় নিজের রক্তের গ্রুপ জানা না থাকায় রক্ত সংগ্রহে জটিলতা তৈরি হয়। তাই সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, কোনো ধরনের আর্থিক খরচ ছাড়াই নিজের রক্তের গ্রুপ জানার সুযোগ পাওয়ায় তারা আনন্দিত। একই সঙ্গে রক্তদানের মতো মহৎ কাজে নিজেদের সম্পৃক্ত করার আগ্রহও প্রকাশ করেন তারা।

বারাকাহ ব্লাড সোসাইটির এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রক্তের গ্রুপ নির্ণয়ের মতো একটি ছোট উদ্যোগও ভবিষ্যতে জরুরি মুহূর্তে একটি মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।উক্ত মহতি পোগ্রামে উপস্থিত ছিলেন দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক,শিল্পপতি ও সমাজসেবক, সংগঠক, মানবিক ব্যক্তি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী,সাংবাদিক ও সমাজকর্মী উৎফল বড়ুয়া,লেখক,সাংবাদিক ও সমাজকর্মী আমীর হোসেন সোহাগ,বারাকাহ ব্লাড সোসাইটির উপদেষ্টা আব্দুর রহিম,সংগঠনের প্রতিষ্ঠাতা আবিদ হোসেন খান,মশিউর রহমান,সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাজের বিত্তবান, তরুণ সমাজ, ছাত্র-জনতা এবং সচেতন নাগরিকদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। সাংবাদিক উৎফল বড়ুয়া ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ বারাকাহ ব্লাড সোসাইটির সকল স্বেচ্ছাসেবক, আয়োজক, সহযোগী এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মানবতার এই পথচলা অব্যাহত থাকুক—

এক ব্যাগ রক্ত,একটি জীবন;

একজন রক্তদাতা, একটি পরিবারের আশার আলো,মানবতার জয় হোক এটাই প্রত্যাশা সকল নেতৃবৃন্দের।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •