দৈনিক সময় বার্তা

চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে 15 Oct, 2026 1 মাস আগে 62 বার পঠিত
চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজার আনন্দ ভাগাভাগি করতে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। বৃহস্পতিবার তাঁরা চা বাগানসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে শিল্পপ্রতিষ্ঠান সায়হাম নিজস্ব তহবিল থেকে চা বাগানসহ ২০৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে। দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্কের ধারাবাহিকতায় চা শ্রমিকদের পূজার আনন্দে অংশীদার হতে এ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সরকারি অনুদান বিতরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।

গত কয়েক দিন ধরে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে পূজা উপলক্ষে বিভিন্ন সভা, শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাঁর ও পরিবারের সার্বিক সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে।

চা শ্রমিক নেতা দীপক কর্মকার বলেন, চা বাগানের শ্রমিকেরা প্রতিবছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করেন। এ বছর সরকারি অনুদানের পাশাপাশি সায়হাম কোম্পানি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দিয়েছে। এতে শ্রমিকদের আনন্দ আরও বেড়েছে। এখন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পূজার উৎসব চলছে।তেলিয়াপাড়া চা বাগানের হেমন্ত পান বলেন, পূজা উপলক্ষে সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তাঁরা বাগানে এসে শ্রমিকদের খোঁজখবর নিচ্ছেন। কারও কোনো সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করছেন। এ বছর আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

চা বাগানগুলোতে পূজাকে কেন্দ্র করে সাজসজ্জা ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিজয়া দশমী পর্যন্ত এ আনন্দ অব্যাহত থাকবে। ধর্মীয় উৎসবকে ঘিরে এমন সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান •