দৈনিক সময় বার্তা

সিলেটের মোল্লা পাড়া এলাকার ড্রেন ও রাস্তা পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি 01 Sep, 2026 1 মাস আগে 31 বার পঠিত
সিলেটের মোল্লা পাড়া এলাকার ড্রেন ও রাস্তা পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ

সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের বিএনপি‘র নেতৃবৃন্দ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা হাজী লাকিম মিয়ার বাড়ির প্রধান/সংযোগ সড়ক থেকে মরহুম হাজী কালা মিয়ার বাড়ির গলির ড্রেন ও সড়কের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন । পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মোঃ আনসার উদ্দিন, মহানগর বিএনপির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শামীম আহমদ লোকমান, মহানগর বিএনপি‘র সহ সাংগঠনিক সম্পাদক ও ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছাব্বির আহমেদ, মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন শামীম, আরো উপস্থিত ছিলেন মোঃ তোতা মিয়া , হাজী লাকিম মিয়া, প্রমুখ।


উল্লেখ্য, দীর্ঘদিন থেকে রাস্তার কাজ না হওয়ায় রাস্তাটি এখন বেহাল দশায় পতিত হয়েছে। রাস্তার বেশিরভাগ জায়গা ভেঙ্গে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। ফলে জনসাধারণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। মেইন রোডের সঙ্গে সংযোগ স্থাপন সরু এ রাস্তা দিয়ে শতাধিক মানুষ যাতায়াত করেন । বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীসহ সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে ভোগান্তির। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে ।এই রাস্তাটি মেরামত করা হলে দূর হবে যাতায়াতের দুর্ভোগ।শিক্ষার্থীসহ সর্বসাধারণের চলাচলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংস্কার/পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার জন্য সিলেট সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেট পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর শুভ উদ্বোধন • LATEST উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: জেলা প্রশাসক • LATEST দৈনিক সময় বার্তা'য় সংবাদ প্রকাশের সৌদি আরবে নির্যাতিত মাধবপুরের রেহানা খুব শীঘ্রই দেশে ফিরছেন • LATEST হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST সিলেটে হিন্দু যুবকের সাথে পরকীয়া কাণ্ড, স্ত্রীকে তালাকের ঘোষণা লন্ডন প্রবাসীর • LATEST পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • LATEST নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির • LATEST বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • LATEST চুনারুঘাট থানার ওসি সাইফুল এর নেতৃত্ব সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার •