চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগের দপ্তর সম্পাদক সেলিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪ টার সময় চুনারুঘাট থানা পুলিশের অভিযানে চুনারুঘাট পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ সেলিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়।