দৈনিক সময় বার্তা

চুনারুঘাটে নিষিদ্ধ লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি : 13 Nov, 2026 1 সপ্তাহ আগে 12 বার পঠিত
চুনারুঘাটে নিষিদ্ধ লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চুনারুঘাট পৌর শাখা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চুনারুঘাট মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিক তালুকদার, সদস্য সচিব কামরুল হাসান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আফজল খাঁন, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবদলের সদস্য সচিব অনু মিয়া, পৌর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক মনির মিয়া, চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল উপজেলা তারেক পরিষদের সদস্য সচিব মোশাহিদ আলমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য কোনোভাবেই মেনে নেয়া হবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে চুনারুঘাট পৌর যুবদল কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •