দৈনিক সময় বার্তা

ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা

বিশেষ প্রতিনিধি সিলেট 06 Sep, 2026 2 মাস আগে 423 বার পঠিত
ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬)সিলেটের হাওয়া পাড়ায় সাহিত্য ক্যাফের কবি দিলওয়ার মঞ্চে অনুষ্ঠিত হলো সৃজনশীল ছড়াকারদের নিয়ে বিশেষ আয়োজন—‘লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা’।

ছড়াসাহিত্যের ছোটোকাগজ ‘ছড়ালোক’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়াকার শাহাদত বখত শাহেদ।আয়োজনে সৃজনশীল ছড়াকার হিসেবে উপস্থিত ছিলেন নব্বই দশকের অন্যতম লেখক দেলোয়ার হোসেন দিলু। তিনি নিজের কণ্ঠে বাছাইকৃত তিন গুচ্ছ ছড়া পাঠ করে শোনান।

প্রায় বিশটি ছড়া পাঠের পর পঠিত ছড়াগুলোর বিষয়,ছন্দ,শব্দপ্রয়োগ ও সময়কাল নিয়ে সৃজনশীল আলোচনা ও সমালোচনা করেন সিলেটের তিন মেধাবী সাহিত্যিক—জয়নাল আবেদীন জুয়েল, মামুন সুলতান ও এখলাসুর রাহমান।

দিলুর ছড়ায় যেমন এসেছে শিশুর মনস্তাত্ত্বিক বিকাশে ছড়ার শব্দ,ছন্দ ও আনন্দের বার্তা,তেমনি দেশপ্রেমের চেতনা এবং সমাজের নানা গ্লানি ও অসঙ্গতিকেও তিনি ছড়ার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।অনুষ্ঠানের শুরুতে ছড়াকার কবির আশরাফ দেলোয়ার হোসেন দিলুর জীবনী পাঠ করেন। পরে সাহিত্য ক্যাফের পক্ষ থেকে ইলহাম সাদী দিলুকে উত্তরীয় পরিয়ে দেন।

শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে শাহাদত বখত বলেন লেখকের দায়িত্ব শুধু লেখা পর্যন্ত শেষ হয়ে যায় না লেখার পাঠকপ্রিয়তা,শুদ্ধতা ও শিল্পমান নিয়েও ভাবতে হয়।একজন লেখক যদি তাঁর লেখার ওপর সঠিক আলোচনা-সমালোচনা না শোনেন, তাহলে তিনি সারাজীবন ভুলের মধ্যেই থেকে যেতে পারেন। এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই ‘ছড়ালোক’-এর এই আয়োজন।অনুষ্ঠানে আলোচনায় আরও অংশগ্রহণ করেন ছড়াকার এখলাসুর রাহমান,জয়নাল আবেদীন জুয়েল।আলোচক কবি মামুন সুলতান দিলুর দেশাত্মবোধক ছড়াগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন।তিনি প্রথমে সাহিত্যে ছড়ার গুরুত্ব তুলে ধরেন এবং ছড়ার শৈল্পিক রূপের নানা দিক ব্যাখ্যা করেন। তাঁর মতে,স্বল্প সময়ে সরাসরি পাঠকের কাছে কোনো বিষয় পৌঁছে দেওয়ার যে শক্তি ছড়ার রয়েছে, সাহিত্যের অন্য অনেক মাধ্যমে তা সম্ভব নয়। দিলুর ছড়ার গঠনে বিষয়গত সাদৃশ্যের পাশাপাশি কিছু কিছু অসঙ্গতিও তিনি চিহ্নিত করেন এবং সেগুলো সংশোধনের পরামর্শ দেন।

আলোচনা শেষে নিজের বক্তব্যে দেলোয়ার হোসেন দিলু আবেগাপ্লুত হয়ে আলোচক, উপস্থিত লেখক, ছড়াপ্রেমী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে শ্রবণ করেন কামাল আহমদ, ইলহাম সাদী, ফুয়াদ বিন রশীদ,মনজুর মোহাম্মদ, মিনহাজ ফয়সল, লিপি খান, শহীদুল ইসলাম লিটন, ডঃ লোকমান হেকিম, সাজিদ মিয়া, কবির আশরাফ,উজ্জল হাসান প্রমুখ।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST সিলেটের উন্নয়ন ও অধিকার আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী • LATEST সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তি যানবাহনকে জরিমানা,হাইড্রোলিক হর্ন জব্দ ২৪টি • LATEST একজন প্রকৃত নেতার পদোন্নতি,সহকর্মীর হৃদয়ের খোলা চিঠি • LATEST চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার • LATEST প্রিয় বন্ধুর বিদায় ঘিরে সিলেটে আড্ডা, হাসি ও ভালোবাসার মিলনমেলা • LATEST চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত ২১ শিক্ষার্থী • LATEST কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত • LATEST চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক • LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন •