জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব ও ভাড়া করা সব বাসে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ২টি করে আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো রইছ উদ্দীন এর অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, পরিবহন পুলের চলাচলকৃত শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং বিআরটিসি হতে ভাড়াকৃত দ্বিতল) বাসসমূহে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট ০২ (দুই) টি আসন/সিট বরাদ্দ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এমতাবস্থায়, সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সকল শিক্ষার্থী, গাড়ি চালক ও বাস হেল্পারবৃন্দের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।