দৈনিক সময় বার্তা

চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : 16 Nov, 2026 5 দিন আগে 48 বার পঠিত
চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অধ্যক্ষ ফজলুল হক তরফদারকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, চুনারুঘাট, হবিগঞ্জের সমন্বয়ক কমিটির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।সভায় শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম, শিক্ষকদের পারস্পরিক ঐক্য, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় উপস্থিত শিক্ষকরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে উপজেলার মাধ্যমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক তরফদার বলেন, উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, জবাবদিহিমূলক ও আদর্শভিত্তিক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষকদের ঐক্য, অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের সর্বোচ্চ চেষ্টা করব।সভায় নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •