দৈনিক সময় বার্তা

চুনারুঘাটে খুশি বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি: 27 Oct, 2026 3 সপ্তাহ আগে 26 বার পঠিত
চুনারুঘাটে খুশি বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা

চুনারুঘাটের পৌরশহরের মধ্য বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে খুশি বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধা ৭ ঘটিকায় চুনারুঘাট মধ্য বাজারে অবস্থিত খুশি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে। বেকারিটির ব্রেড, কেক, দইসহ বিভিন্ন পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ ছিল না। এ ছাড়া ঘি, নাট ফ্লেভার ও ফুড কালারসহ বিভিন্ন পণ্যে মেয়াদের তথ্য না থাকা এবং নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়।এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •