দৈনিক সময় বার্তা

সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃ চুনারুঘাট হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন

চুনারুঘাট +হবিগঞ্জ) প্রতিনিধি : 14 Oct, 2026 1 মাস আগে 53 বার পঠিত
সুস্থ জীবন, সচেতনতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার-ঃ চুনারুঘাট হাসপাতাল পরিদর্শনে সিভিল সার্জন

মঙলবার (১৩ অক্টোবর) সকালে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এবং এনসিডি ও এএনসি কর্নার পরিদর্শন করেন।

 পরির্দশনকালে চুনারুঘাট উপজেলার ইউএইচএফপিও ডা. মোঃ মোজাম্মেল হোসেন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।তিনি ল্যাব পরিদর্শন করে সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলমান থাকায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি এনসিডি কর্নারে আগত রোগীদের জন্য সংরক্ষিত ও সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা, ব্যবস্থাপনা এবং রোগীদের সেবাদানের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা, ওষুধের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধি এনসিডি কর্নারে ব্যবহৃত সিম্পল বিডি (Simple BD) অ্যাপসের কার্যক্রম, ব্যবহারবিধি এবং এর মাধ্যমে রোগীদের তথ্য সংরক্ষণ ও সেবা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের বিস্তারিতভাবে অবহিত করেন। পরিদর্শনের একপর্যায়ে সিভিল সার্জন নিজে রক্তচাপ (ব্লাড প্রেশার) পরিমাপ করেন এবং উপস্থিত অন্যদেরও নিয়মিত রক্তচাপ পরিমাপে উৎসাহিত করেন। তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।পরে তিনি এএনসি কর্ণারে গর্ভবতী মায়েদের মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট (এমএমএস) বিতরণসহ চলমান সকল সেবা কার্যক্রম তদারকি করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গত মাসে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন এবং সত্য তথ্যের সাথে থাকুন।

সম্পর্কিত সংবাদ

সব দেখুন
লিংক কপি করা হয়েছে!
Cube
Cube
Cube
Cube
Cube
Cube
ঘোষণা
দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। • দৈনিক সময় বার্তা – বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ, গভীর বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন ও মতামত পড়ুন এক জায়গায়। সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী খবরের ঠিকানা। •
NEWS
LATEST বিচারাধীন সব মামলা আপোষ-মীমাংসা ও দ্রুত নিষ্পত্তির দাবিতে সিলেটে মানববন্ধন • LATEST বন্ধুত্বের উচ্ছ্বাসে হাসি-আড্ডায় উদযাপিত হলো সাবিনার জন্মদিন • LATEST মহীয়সী নারী রাজিয়া ইয়াকুব কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটে দুই কোটি টাকা প্রদান • LATEST মাধবপুরে স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে সিলেট থেকে স্ত্রী গ্রেফতার • LATEST আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, তাদের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: বাণিজ্যমন্ত্রী • LATEST গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান • LATEST চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন,আমীর-ইদ্রিস আলী ও সেক্রেটারি-ফুয়াদ হাসান • LATEST হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা নিরসন • LATEST একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • LATEST হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর উপ-পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি •